Scroll News
রুহিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা-2024 এর সকল পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পাসের নম্বরপত্র ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র জরুরি ভিত্তিতে জমাদান প্রসঙ্গে।
এতদ্বারা অত্র কলেজের এইচএসসি পরীক্ষা-2024 এ অংশ গ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জরুরী ভিত্তিক আগামী 09/09/2024 তারিখের মধ্যে অবশ্যই তাদের জেএসসি ও এসএসসি পাসের নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি কলেজের অফিসে জমা দিতে হবে।
উল্লেখ্য যে, উল্লেখিত সনদসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে এবং এ কারণে তার পরীক্ষার ফলাফলে কোন রকম ত্রুটির জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
স্বাক্ষরিত
মোঃ মজিবর রহমান
অধ্যক্ষ
রুহিয়া ডিগ্রি কলেজ
রুহিয়া, ঠাকুরগাঁও।
অনার্স 2য়বর্ষ (2021-2022) শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের ফরমপূরণ সংক্রান্ত নোটিশ।
এতদ্বার রুহিয়া ডিগ্রি কলেজের অনার্স 2য়বর্ষ (2021-2022) শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের আগামী 11/07/2024 খ্রি: তারিখ থেকে 28/07/2024 খ্রি: তারিখের মধ্যে ফরমপূরণ করার জন্য নির্দেশ দেওয়া হল।
নির্দেশক্রমে
অধ্যক্ষ
রুহিয়া ডিগ্রি কলেজ
রুহিয়া, ঠাকুরগাঁও।
অনার্স 2য় বর্ষ(2021-2022) শিক্ষাবর্ষের 2য় ইনকোর্স পরীক্ষা আগামী 21/07/2024 খ্রি: শুরু হবে
এতদ্বারা রুহিয়া ডিগ্রি কলেজের অনার্স 2য় বর্ষ (2021-2022) শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী 21/07/2024 খ্রি: তারিখ থেকে তাদের 2য় ইনকোর্স পরীক্ষা নিম্নলিখিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা 2য় বর্ষের সকল ছাত্র/ছাত্রীকে অংশগ্রহনের জন্য নির্দেশ দেওয়া হল।
নির্দেশক্রমে
অধ্যক্ষ
রুহিয়া ডিগ্রি কলেজ
ল্যাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দৈনিক মানবজমিন
৪ মার্চ ২০২৪
ডিগ্রি/ অনার্স কোর্সের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন প্রসঙ্গে।
ডিগ্রি/ অনার্স কোর্সের অধ্যয়নরত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক প্রদত্ত শিক্ষাবৃত্তির আবেদন গ্রহন করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনের ডাউনলোড কপি কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ৯/৭/২০২৩
অধ্যক্ষ
রুহিয়া ডিগ্রি কলেজ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩
বিজ্ঞপ্তি
এতদ্বারা রুহিয়া ডিগ্রি কলেজের সকল সম্মানীত শিক্ষক, অফিস স্টাফ ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে রুহিয়া ডিগ্রি কলেজ কর্তৃক গৃহীত কর্মসূচী নিম্নরুপ--
১। সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন।
২। সূর্যদয়ের অব্যবহিত পর পরে কলেজ শহীদ মিনারে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন।
৩। সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থী সমন্বয়ে কলেজ হল রুমে "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতাহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন" শীর্ষক আলোচনা সভা।
৪। বেলা ২ টায় বর্ণিত শিরোনামে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা।
৫। বাদ আসর কলেজ মসজিদে বিশেষ দোয়া মাহফিল।
৬। সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণ ও প্রবেশ দ্বার আলোকসজ্জা করণ।
সকল কর্মসূচীতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য বলা যাচ্ছে।
অধ্যক্ষ
ডিগ্রি (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি ২০২৩ ।
স্নাতক পাস ও সমমান পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন স্নাতক পাস ও সমমান পর্যায়ে বা ডিগ্রি প্রথম বর্ষের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে :
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, স্নাতক পাস ও সমমান পর্যায়ের বা ডিগ্রির শুধু প্রথম বর্ষে (২০২০-২১ শিক্ষাবর্ষের) অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার জন্য নির্ধারিত লিংকে (https://estipend.pmeat.gov.bd) প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে।
ই-স্টাইপেন্ড সিস্টেমের ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সিস্টেম (https://estipend.pmeat.gov.bd) ব্যবহার করে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটে দেয়া ব্যবহার নির্দেশিকায় উল্লেখ আছে।
[দি:দ্রঃ আবেদনের হার্ডকপি কলেজ অফিসে ৬ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।]
১০৩ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবষ ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন
এতদ্বারা রুহিয়া ডিগ্রি কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী এবং সকল বর্ষের ও সকল বিভাগের ছাত্র/ছাত্রীদের জানান যাচ্ছে যে, ১৭ মার্চ ২০২৩খ্রি: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবষ ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে কলেজ কতৃক নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি:
১।সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন।
২। সকাল ১০.১৫ টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন।
৩। বেলা ১১.০০ টায় শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
৪।রচনা প্রতিযোগিতা: বিষয়:”স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জম্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে”
৫।কলেজ মসজিতে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া মাহফিল
উল্লেক্ষ্য যে, উক্ত কর্মসূচি পালনের লক্ষ্যে সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী এবং সকল বর্ষের ও সকল বিভাগের ছাত্র/ছাত্রীদের উপস্থিত থাকার জন্য বলা হল।
অধ্যক্ষ
রুহিয়া ডিগ্রি কলেজ।
